logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্ধর্ষ পলায়ন! লাখাইয়ে হাতকড়াসহ উধাও আসামি, ধরতে মাঠে ডিবি ও সদর সার্কেল।

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন
দুর্ধর্ষ পলায়ন! লাখাইয়ে হাতকড়াসহ উধাও আসামি, ধরতে মাঠে ডিবি ও সদর সার্কেল।

লাখাই প্রতিনিধি:।

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি বাজারে পুলিশের হাতকড়া পরা অবস্থায় রুবেল চৌধুরী (২৭) নামে এক আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ১৪ মার্চ শনিবার দুপুর দেড়টার দিকে মুড়াকরি বাজারের আসামির কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার ২ নং মুড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের সেনু চৌধুরীর ছেলে রুবেল চৌধুরীকে একটি মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করতে যান তদন্তকারী কর্মকর্তা। মুড়াকরি বাজারে আসামির নিজস্ব কাপড়ের দোকানে তাকে হাতকড়া পরানো হয়। এসময় দোকান বন্ধ করার অজুহাতে কৌশলে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়।

 আসামি পালিয়ে যাওয়ার পরপরই পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক রুবেল চৌধুরীকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল হক মুন্সী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশসহ পুলিশের একাধিক দল অভিযানে অংশ নিয়েছে।

পুলিশ পুরো বাজার ও সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালাচ্ছে। এ বিষয়ে লাখাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

প্রকাশ্য দিবালোকে পুলিশের হাতকড়া নিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14070
Page of