logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সং ঘর্ষে, আহত অর্ধশতাধিক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
বানিয়াচংয়ে মসজিদের টাকা নিয়ে সং ঘর্ষে, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরা কান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দুই ইউপি সদস্য সিরাজু উদ্দিন ও তাইতুলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে ২০ ফেব্রুয়ারিও একই ইস্যুতে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার জামিনে মুক্ত এক পক্ষের সদস্য এলাকায় ফিরলে উত্তেজনা বাড়ে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13556
Page of