logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গেজেট প্রকাশ: মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে পেলেন ১০ উপদেষ্টা

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
গেজেট প্রকাশ: মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে পেলেন ১০ উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে গেজেট জারি করা হয়েছে।

মঙ্গলবার এ গেজেট জারি করা হয়। এর আগে গত সপ্তাহে সরকার গঠনের পর ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হয়েছিলো।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

অন্যদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।


মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13462
Page of