logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দেশে আর কোনো ‘মব কালচার’ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন
দেশে আর কোনো ‘মব কালচার’ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক। 

দেশে আর কোনোভাবেই 'মব কালচার' সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সরকার গঠনের পর আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 'বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। দাবি আদায়ের জন্য মব কালচার এটা সহ্য করা হবে না।' 

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, 'মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ পুলিশকে বোঝে। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে, সেটার উত্তরণ ঘটাতে হবে।'


মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'এই মন্ত্রণালয়কে টোটালি করাপশন ফ্রি (সম্পূর্ণ দুর্নীতিমুক্ত) বানাতে হবে। সবার স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকবে। যে কেউ বাহিনীর মধ্যে অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।' 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13321
Page of