logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চিকনাগুল ইউনিয়নে পশ্চিম চটি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন
চিকনাগুল ইউনিয়নে পশ্চিম চটি প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল সম্পন্ন

জৈন্তাপুর  সংবাদদাতা::

জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি এলাকায় ৫ম পশ্চিম চটি প্রিমিয়ার লীগ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার  ( ৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় স্থানীয় যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য ও চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী। 

প্রবীণ মুরব্বির হাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ,ইউপি সদস্য অহিদুর রহমান, ইন্জঃ শরিফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহাজাহান, সমাজসেবী হবিউর রহমান,  বশির আহমেদ, উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম,তরুণ সমাজসেবী শেখ রাদেক আহমেদ,আলাউদ্দিন, খেলা পরিচানা কমিটির সদস্য,আলামি,সাহেদুল রহমান , কামরুল ইসলাম, নিতান্ত পাত্র, বিরু পাত্র প্রমূখ। খেলায় রিমা ফাইটার্স 'কে (২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, বিক্টর ইউনাইটেড। 

খেলা শেষে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13071
Page of