জৈন্তাপুরের ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে কাতারে ‘জৈন্তা এফসি কাতার’-এর যাত্রা শুরু
প্রবাসের মাটিতে জৈন্তাপুরের নামে নতুন ক্রীড়া সংগঠন হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে ‘জৈন্তা এফসি কাতার’। কাতারে বসবাসরত জৈন্তাপুরের ক্রীড়াপ্রেমী ও তরুণদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
‘পানি নারী—আমরা সবাই জৈন্তাপুরী’—এই চেতনাকে সামনে রেখে গড়ে ওঠা জৈন্তা এফসি কাতার শুধু একটি ফুটবল দল নয়; প্রবাসে জৈন্তাপুরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ঐক্যের একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, খেলাধুলা তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই প্রবাসে জৈন্তাপুরের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রফিক আহমেদ, নির্বাহী উপদেষ্টা নুরুল আমিন, উপদেষ্টা আবু আম্বিয়া ও জামাল উদ্দিন। প্রতিষ্ঠাতা সভাপতি সোলেমান আজিজ, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোসাহিদ আলী এবং টিম ম্যানেজমেন্টে রয়েছেন কামরুল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও সহযোগিতায় জৈন্তা এফসি কাতার ভবিষ্যতে কাতারে বসবাসরত জৈন্তাপুরীদের মধ্যে ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে।
‘জৈন্তাপুরের ঐতিহ্য, প্রবাসে আমাদের ঐক্য’—এই প্রত্যয়কে ধারণ করে জৈন্তা এফসি কাতারের স্লোগান, “একসঙ্গে খেলি, একসঙ্গে এগিয়ে যাই।”