logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা আজ, যোগ দেবেন ১১ দলীয় জোটের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর ও গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা আজ, যোগ দেবেন ১১ দলীয় জোটের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা :

সিলেটে ০৪ সংসদীয় আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন এর দাঁড়িপাল্লার সমর্থনে আসনের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সদরের নির্বাচনী জনসভা আজ অনুষ্ঠিত হবে।


বেলা ২ ঘঠিকার সময় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা ইরাদেবী মাটে জৈন্তাপুর উপজেলার নিয়ে সর্বসাধারণকে নির্বাচনী জনসভা ও গোয়াইনঘাটে বিকাল ৩:৩০ ঘঠিকার সময় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।


এছাড়াও জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ ১১ দলীয় জোটের সিলেট জেলা, সিলেট মহানগর ও জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/13070
Page of