logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক বহিষ্কার

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক বহিষ্কার

সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপভর্তি মহিষ ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো.ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টিটন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।

​তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

​স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12982
Page of