logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সালুটিকর বাজারে সরকারি খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
সালুটিকর বাজারে সরকারি খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারসংলগ্ন সরকারি খাসজমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (২১ অক্টোবর) দুপুরে সালুটিকর–গোয়াইনঘাট সড়কের সালুটিকর বাজারসংলগ্ন প্রধান সড়কের পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। এ সময় সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল অভিযানে সহযোগিতা করে।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন স্থানীয় বাজার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি খাসজমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও জমি দখল না করার বিষয়ে সতর্ক করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি জমির অবৈধ দখল রোধ এবং জনস্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।


সরকারি খাসজমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18308
Page of