logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে ৩৯ মণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন, নিরাপত্তায় দায়িত্বে ছিলেন ২৪২ আনসার-ভিডিপি সদস্য

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
ওসমানীনগরে ৩৯ মণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন, নিরাপত্তায় দায়িত্বে ছিলেন ২৪২ আনসার-ভিডিপি সদস্য

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। উপজেলার ৩৯টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আট দিন ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন আনসার-ভিডিপির ২৪২ জন সদস্য।


উপজেলা প্রশাসনের নির্দেশনায় গত ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপি সদস্যরা। প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্যের পাশাপাশি সাধারণ দায়িত্বে আরও সদস্য নিয়োজিত ছিলেন। সব মিলিয়ে ২৪২ জন সদস্য উৎসবের নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।


দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জনস্থলগুলোতেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। নিরাপত্তা নজরদারি ও টহল জোরদারের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।


স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কারণে ৩৯টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।


এদিকে, শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ওসমানীনগরে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18309
Page of