চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৯ জানুয়ারি ২০২৬
০১:০৫ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুর বাজারে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ
জৈন্তাপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেটের জৈন্তাপুর বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগটি জৈন্তাপুর বাজার থেকে শুরু হয়ে জৈন্তাপুর পূর্ব বাজার পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12857
Page of