logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ অক্টোবর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট সীমান্তে দুই দিনে ৪৬ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

সিলেট সীমান্তে ভারতীয় গরু, ফলমূল ও নিত্যপণ্যসহ সাড়ে ৪৬ লাখ টাকার মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
সিলেট সীমান্তে ভারতীয় গরু, ফলমূল ও নিত্যপণ্যসহ সাড়ে ৪৬ লাখ টাকার মালামাল আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে দুই দিনে ৪৬ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭ ও ১৮ অক্টোবর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।


বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট ও আলু আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।


এর আগের দিন, ১৭ অক্টোবর একই ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার, কালাসাদেক, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ভারতীয় গরু, কম্বল, সোয়েটার, টায়ার-টিউব, টমেটো, প্রসাধনসামগ্রী, বাসমতি চাল, চকলেট ও শনপাপড়ি আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা।


দুই দিনের অভিযানে আটক করা চোরাচালানি পণ্যের মোট আনুমানিক জব্দমূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।


আটক করা পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18226
Page of