logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৩ জুন ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন WP Import

বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

WP Import ১৩ জুন ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন মৌলভীবাজার
WP Import ১৩ জুন ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ন
বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি
বড়লেখা সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) সকাল ৭ টায় উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

 

বাংলাদেশে অনুপ্রবেশকালে তাদের আটক করে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন বলে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

 

এদিকে বড়লেখা থানার ডিউটি আফিসার আতিকুর রহমান জানান, উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ১৩ জন রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটকের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে বিজিবি এখনও হস্তান্তর করেনি।

 

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ বিকেল ৩ টায় জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/12402
Page of