logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৫ নভেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন WP Import

জোট নয়,আমরা নির্বাচনি সমঝোতার ইঙ্গিত জামায়াত আমির

WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন আইন আদালত
WP Import ০৫ নভেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
জোট নয়,আমরা নির্বাচনি সমঝোতার ইঙ্গিত জামায়াত আমির
জোট নয়,আমরা নির্বাচনি সমঝোতার ইঙ্গিত জামায়াত আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপরীত বলয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলটি ইসলামি ও সমমনা বেশ কিছু দল নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করেছে। তবে এই প্লাটফর্মকে কোনো জোটে রূপ না দিয়ে নির্বাচনি সমঝোতা হতে পারে বলে আভাস দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।

 

নির্বাচনি জোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো রাজনৈতিক জোট গঠন করবে না। তবে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা রয়েছে।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

 

বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং তারা দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/10709
Page of