সিলেট ৪ আসনের উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিন: জয়নাল আবেদীন
নিজস্ব সংবাদদাতা।।
সিলেট চার আসনে বাংলাদেশ জামাতে ইসলামি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেছেন সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মান এবং অবহেলিত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।
দাঁড়িপাল্লার সমর্থনে শুক্রবার (২১ নভেম্বর সন্ধ্যায়) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের যাত্রাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব হাবিবুর রহমান। সিলেট জেলা ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শামীম আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমদ, ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য হাফিজ আব্দুল মছব্বির, ইউনিয়ন জামাতের আমীর সৈয়দ ইকবাল হোসেন, বিশিষ্ট মুরব্বি বশির উদ্দিন, লুৎফর রহমান, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার তোফায়েল আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি জুবায়ের আহমদ, সহকারী সেক্রেটারি মারুফ আহমদ এবং চিকনাগুল ইউনিয়ন শিবির সভাপতি তানভীর আহমেদ প্রমূখ।
নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি জনসভাটিকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা এলাকায় উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।