চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ ডিসেম্বর ২০২৫
১১:৪২ পূর্বাহ্ন
WP Import
ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক।
দেশে লেগেছে ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কবে- এ আলোচনা এখন সর্বত্র। ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। তবে চূড়ান্ত তারিখ জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। কারণ ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসি সূত্র ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, আগামী রোববার (৭ নভেম্বর) ভোটের তারিখ নির্ধারণ করতে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। কর্মকর্তাদের প্রস্তুতিও নেওয়া শেষ। এখন কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে কর্মকর্তারা সবাই কাজে নেমে পড়বেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9864
Page of