logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ পূর্বাহ্ন WP Import

সিলেট বিভাগের আরো ৪ আসনে মনোনয়ন দিলো বিএনপি

WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ পূর্বাহ্ন জাতীয়
WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগের আরো ৪ আসনে মনোনয়ন দিলো বিএনপি
সিলেট বিভাগের আরো ৪ আসনে মনোনয়ন দিলো বিএনপি

সিলেট।।

অবশেষে সিলেটের সকল আসনে প্রার্থী ঘোষণা করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে স্থগিত থাকা ৪ টি আসনে মনোনয়ন ঘোষনা করেছে দলটি।

 

স্থগিত থাকা আসনগুলোর মধ্যে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম এবং হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার নাম ঘোষনা করা হয়।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের স্থগিত থাকা আসনগুলোর মধ্যে ৩৬ টি আসনে মনোনয়ন ঘোষনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9792
Page of