logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন WP Import

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

WP Import ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন জাতীয়
WP Import ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

আলী আহসান রবি।।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ০৭ ডিসেম্বর ২০২৫ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। প্রতিদিন ৫০ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

০১ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

 

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি জরুরি বিবেচনায় স্ক্রল ও সংবাদ আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9717
Page of