logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ অপরাহ্ন WP Import

গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ অপরাহ্ন রাজনীতি
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট।।

সিলেটের গোয়াইনঘাটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের নিজ বাড়ি রাধানগরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ও সাধারন সম্পাদক আরিফুল হকের যৌথ পরিচালনায়, দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সিসিকের সাবেক  মেয়র ও ত্রয়োদশ জাতায় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়। অপরদিকে মরহুম সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের কর্মজীবনের উপর আলোচনা করেন বক্তারা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড:এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজিম লস্কর, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনি সম্পাদ আরিফ ইকবাল নেহাল,

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী। এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সায়েদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গসহযোগীর সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9488
Page of