খালেদা জিয়ার সুস্থতা কামনায় কানাইঘাট দিঘীরপার পূর্ব ইউনিয়নে দোয়া মাহফিল
কানাইঘাট প্রতিনিধি।
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা কানাইঘাট উপজেলার সরকের বাজারে ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এম সাদুল আলম মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কানাইঘাট-জকিগঞ্জ (৫ আসন) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মামুনুর রশীদ (চাকসু) মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েস আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সিলেট জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আং মালিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙালি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাক্কুর আহমদ এবং জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফেরদৌস আহমদ, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মেম্বার, ৭নং বানীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি উবায়দুর রহমান মেম্বার, কৃষক দল সভাপতি ফরিদ উদ্দিন, আব্দুল হক, ৩নং দিঘীরপার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কুতুব উদ্দিন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আসাদ উদ্দিন ছালিকসহ আবুল হাসান, আলমাছ উদ্দিন, আব্দুস ছালাম, আশিক উদ্দিন, নাজমুল ইসলাম নজু, মইনুল ইসলাম, ইসলাম উদ্দিন ও শরিফ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ (চাকসু) মামুন বিএনপির ঐক্যবদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকলে আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরিয়েবো” তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মাঠে ঝাঁপিয়ে পড়ে দিনরাত কাজ করার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
চাকসু মামুন উল্লেখ করেন, বিএনপির দুঃদিন ও ক্লান্তিলগ্নে দিঘীরপার পূর্ব ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, কানাইঘাটের মানুষকে নিয়ে তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করতে চান। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে আপনাদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ দিন। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেলে সংসদের বুকে বুক টান করে আমি আমার কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কথা বলবো এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন থাকবো।”
তিনি অভিযোগ করেন, বিগত দিনে যারা কানাইঘাট থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, তারা কেউই এই অঞ্চলের মানুষের প্রকৃত অধিকার আদায় করতে পারেননি। ফলে আজ কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত হয়ে আছে। এই অবহেলার অবসান ঘটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।