logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন WP Import

সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি

WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি
সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ঢাকা: ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন এবং নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যে মন্তব্য করেছেন তার ব্যাখ্যা দিতে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনাসভায় তিনি হুঁশিয়ারি দেন।

 

শফিকুর রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না।’

 

ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কি? এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির। এই ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি।

 

তিনি বলেন, ‘৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।

 

সূত্র,  সুনালী নিউজ।।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9415
Page of