logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৫ পূর্বাহ্ন WP Import

১৩২৭ টি-শার্ট, ৫৮৩ শাড়িসহ বেনজীরের যেসব পণ্য জমা হলো ত্রাণ তহবিলে

WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৫ পূর্বাহ্ন জাতীয়
WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৫ পূর্বাহ্ন
১৩২৭ টি-শার্ট, ৫৮৩ শাড়িসহ বেনজীরের যেসব পণ্য জমা হলো ত্রাণ তহবিলে
১৩২৭ টি-শার্ট, ৫৮৩ শাড়িসহ বেনজীরের যেসব পণ্য জমা হলো ত্রাণ তহবিলে

অনলাইন ডেস্ক।।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গুলশানের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জব্দ করা বিপুল পরিমাণ সামগ্রী সরকারি ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এসব মালামাল নিলাম না করে জনস্বার্থে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের আদেশের পর গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ত্রাণ ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে মালামাল হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

 

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের (আদেশ নং-১৮) নির্দেশনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব মালামাল বাজেয়াপ্ত করে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিলামের পরিবর্তে ত্রাণ তহবিলে দেওয়ার অনুমতি দেন। দুদক জানায়, আবাসিক এলাকায় নিলাম আয়োজনের নিরাপত্তা ঝুঁকি এবং বিপুল পরিমাণ কাপড় ও সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

চার ফ্ল্যাটে যা মিলেছে

 

গুলশানের ‘র‍্যাংকন আইকন টাওয়ার’-এর ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা বেশ বিস্তৃত। জব্দকৃত মালামালের বড় অংশজুড়ে রয়েছে পোশাক।

 

চারটি ফ্ল্যাট থেকে মোট ৫৮৩টি শাড়ি, ১১৮টি পাঞ্জাবি, ১১৯টি শার্ট, ১২৮টি পুরুষ প্যান্ট এবং ৩৩৫টি লেডিস প্যান্ট পাওয়া গেছে। এছাড়া টি-শার্ট ও গেঞ্জি মিলেছে মোট ১ হাজার ৩২৭টি। জুতা, স্যান্ডেল ও কেডস উদ্ধার করা হয়েছে ১৭৯টি।

 

বিলাসী গৃহস্থালি ও ধর্মীয় সামগ্রী

 

রান্নাঘর ও স্টোর রুম থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন দামি ইলেকট্রনিক পণ্য। এর মধ্যে রয়েছে ওভেন, এয়ার ফ্রায়ার, বার্নার, কর্ডলেস ফোন ও ভ্যাকুয়াম ক্লিনার।

 

এছাড়া একটি ফ্ল্যাটের নামাজের কক্ষ থেকে ৩২টি আতর, ১১টি জায়নামাজ এবং ৪৮টি তসবিহ পাওয়া গেছে। পুলিশের লোগোযুক্ত মগ, ট্রাভেল ট্রলি ও বিভিন্ন শোপিসও জব্দ তালিকায় রয়েছে।

 

হস্তান্তর ও সংরক্ষণ

 

দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি কমিটি মালামাল গ্রহণ ও হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। আদালতের নির্দেশনা অনুযায়ী, নিলামের জন্য প্রয়োজনীয় কিছু নমুনা রেখে বাকি সব ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়, তৈজসপত্র এবং পচনশীল নয় এমন সামগ্রী প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডারে সংরক্ষণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9048
Page of