logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ পূর্বাহ্ন WP Import

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন দিলো বিএনপি

WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ২৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৮ পূর্বাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন দিলো বিএনপি
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন দিলো বিএনপি

অনলাইন ডেস্ক।

বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম ৪টি আসন পেয়েছে। দলটি প্রাথমিকভাবে ৫টি আসনের দাবি জানালেও বিএনপি ৩টি আসনে সম্মত হয়। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও ১টি আসন বাড়িয়ে মোট ৪টি করা হয়।

 

সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিএনপি-নেতৃত্বাধীন জোটের নির্বাচনী সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলাম ৪টি আসন পেলেও এ আসনগুলোতে তাদের নিজস্ব নির্বাচনী প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

 

সংবাদ সম্মলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়, যারা এর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

 

তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণের সময়কে বাধাগ্রস্থ করতে একটি গোষ্ঠি নানা ষড়যন্ত্র করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা হয়েছে। আশা করি নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার আরো কার্যকরী পদক্ষেপ নেবে।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। জমিয়তের সঙ্গে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না।

 

জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন। ৮ দলীয় জোটের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে, ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9047
Page of