logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন WP Import

কখন পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, যা জানা গেল

WP Import ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
কখন পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, যা জানা গেল
কখন পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল, যা জানা গেল

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মো. আসাদুজ্জামান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

 

মনোনয়নপত্র সংগ্রহের পর পদত্যাগ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নিজেই এ তথ্য জানান।

 

গতকাল মঙ্গলবার শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

ওইদিন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

 

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭০। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/9011
Page of