logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৪ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন WP Import

সপরিবারে থেকে দেশের পথে তারেক রহমান

WP Import ২৪ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন রাজনীতি
WP Import ২৪ ডিসেম্বর ২০২৫ ০২:০৭ অপরাহ্ন
সপরিবারে থেকে দেশের পথে তারেক রহমান
সপরিবারে থেকে দেশের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন।

 

বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সপরিবারে উড়াল দিয়েছেন তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় ১১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পৌঁছানোর কথা ফ্লাইটটির।

 

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

 

 

বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। ছবি: বিএনপির সৌজন্যে।

 

এর আগে ৮টার দিকে লন্ডনের বাসা থেকে সপরিবারে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

 

তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

 

দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে হিথ্রো বিমানবন্দরে সপরিবারে তারেক রহমান। ছবি: বিএনপির সৌজন্যে।

 

প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। পূর্বাচলে তাকে দেওয়া হবে সংবর্ধনা। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন। বিএনপির আশা, সংবর্ধনা সভায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর জমায়েত হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8999
Page of