logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:০১ পূর্বাহ্ন WP Import

সিলেট ৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক

WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:০১ পূর্বাহ্ন রাজনীতি
WP Import ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:০১ পূর্বাহ্ন
সিলেট ৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক
সিলেট ৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক

এম এ কাদির, বালাগঞ্জ :

জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ গ্রহন করবে কি না?নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা?এরকম নানা আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বিভিন্ন আসনে প্রার্থীও দেওয়া শুরু করেছে।এরই ধারাবাহিকতায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট

৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)

আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।আলহাজ্ব আতিকুর রহমান আতিক এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

সোমবার রাতে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ ও সিলেট ৩ আসনে আলহাজ্ব আতিকুর রহমান আতিকে প্রার্থী ঘোষনার পরপরই নির্বাচনী এলাকায় জাতীয় পর্টির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টির তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8912
Page of