সিলেট ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী ডালিমের মতবিনিময় সভা ও গণসংযোগ
জৈন্তাপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও গণসংযোগ
জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার স্কুল মার্কেট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাদু মিয়ার সভাপতিত্বে ও ফতেহপুর ইউনিয়ন জাতীয় যুব সংগতির সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য সাংবাদিক মুজিবুর রহমান ডালিম বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে। সিলেট-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে যেসব সমস্যায় ভুগছে, সেগুলো আমি একজন সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
তিনি আরও বলেন,দলীয় নেতাকর্মীদের ঐক্যই জাতীয় পার্টির সবচেয়ে বড় শক্তি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সিলেট-৪ আসনে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত হবে। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরিপুর বাজার এলাকায় সাধারণ ব্যবসায়ী ও জনগণের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন
এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিন, ফয়ছল আহমেদ সম্রাট, জৈন্তাপুর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুদ্দিন কামান্ডার, উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আরব আলী মিয়া, হানু মিয়া, জলিল মিয়া, শুক্কুর মিয়া, জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল আলম (গেট), ইউনিয়ন যুব সংগতির সভাপতি আব্দুর রহমান বাবলা, সহ-সভাপতি সাইদুল ইসলাম, হরুনা মিয়া, সাইদুল্লাহ, আমির উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।