logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৬ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা গোলাম কিবরিয়া, দায়িত্বে আরও পাঁচ নেতা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
জৈন্তাপুর উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা গোলাম কিবরিয়া, দায়িত্বে আরও পাঁচ নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা গোলাম কিবরিয়া। একই সঙ্গে নায়েবে আমীর, উপজেলা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে আরও পাঁচ নেতার নাম ঘোষণা করা হয়েছে।


সিলেট জেলা জামায়াতের অধীন উপজেলা ও পৌরসভা শাখাগুলোর নতুন আমীর নির্বাচনের ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা শাখার আমীর হিসেবে মাওলানা গোলাম কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। দলীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।


উপজেলা শাখার ঘোষিত দায়িত্বশীলদের তালিকা অনুযায়ী, নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা নাজমুল ইসলাম। উপজেলা সেক্রেটারি হয়েছেন তোফায়েল আহমদ। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান ও হাফিজ শামসুজ্জামান।


নতুন এই নেতৃত্বের মাধ্যমে ২০২৭-২৮ সেশনে জৈন্তাপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।


দলীয় নেতাকর্মীরা নতুন দায়িত্বশীলদের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19216
Page of