logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটে নারী উদ্যোক্তা তৈরিতে তিন খাতে প্রশিক্ষণ, সনদ পেলেন ৫০ প্রশিক্ষণার্থী

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন
সিলেটে নারী উদ্যোক্তা তৈরিতে তিন খাতে প্রশিক্ষণ, সনদ পেলেন ৫০ প্রশিক্ষণার্থী

সিলেট :

নারী উদ্যোক্তা তৈরি ও তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এগ্রো, হস্তশিল্প এবং বাঁশ-বেত দিয়ে পণ্য তৈরির ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।


সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MTI-এর প্রোগ্রাম ডিরেক্টর মো. নিজামুদ্দিন ভূঁইয়া। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক গাজী জিনাত আফজা।


পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুনিরা রনি, ফাতেমা হক রুবি, কামরুল হাসান শিমুল এবং কৃষিবিদ খুরশীদা খাতুন।


প্রশিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, বাস্তবভিত্তিক পাঠদান এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এগ্রো, হস্তশিল্প ও বাঁশ-বেতের পণ্য তৈরির বিষয়ে নতুন জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


সংশ্লিষ্ট আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19228
Page of