logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২১ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ থানা সদর পয়েন্ট থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই এলাকায় আয়োজিত পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।


পথসভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য হলেও সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই রাজনৈতিক অধিকারের অংশ হতে পারে না।


তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনীতির মাঠে মতের লড়াই থাকবে, তবে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ঐক্যই রাজনৈতিক শক্তির ভিত্তি এবং জনগণের আস্থাই সেই শক্তির সবচেয়ে বড় পুঁজি।


বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া এবং উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ শাহনেওয়াজ লিটন।


এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, রজন মিয়া, ইনজাদুর রহমান ও ফরিদ বিন বাছির; উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওসমান আলী, সাবেক সহসাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক উসমান খাঁ, ক্ষুদ্র ও সমবায়বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক ইফতেখার মাহমুদ পাবেল, সহসাংগঠনিক সম্পাদক বজলু মিয়া এবং সিলেট জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সদস্যসচিব আজিজুল হক।


আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিএনপি নেতা জুয়েল আহমদ ও শামীম আজাদ, কৃষক দলের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এলাইচ মিয়া, ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সরোয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19116
Page of