logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
চটপটির মটর ডালে অননুমোদিত রং, আচারে নিষিদ্ধ উপাদান মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগ

টিলাগড়ে অনিয়মের দায়ে স্বদেশী ফুডকে এক লাখ টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ নভেম্বর ২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন
টিলাগড়ে অনিয়মের দায়ে স্বদেশী ফুডকে এক লাখ টাকা জরিমানা

সিলেট :

সিলেট নগরের টিলাগড় এলাকায় খাদ্যপণ্যে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘স্বদেশী ফুডস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাপলাবাগ, টিলাগড় এলাকায় প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।


অভিযানকালে চটপটি তৈরিতে ব্যবহৃত মটর ডালে অননুমোদিত রং মিশিয়ে সেটিকে মটরশুঁটি (গ্রিন পিস) হিসেবে উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি শনাক্ত করা হয়। এ ছাড়া আচারে অননুমোদিত রং ও কেওড়া জল মেশানোর প্রমাণ পাওয়া যায়।


ভ্রাম্যমাণ আদালত আরও দেখতে পান, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই সাতকরা, জলপাই ও রসুনের আচার এবং মটরশুঁটি উৎপাদন করে বিক্রির জন্য মজুত করা হচ্ছিল। পণ্যের গায়ে অসত্য লেবেলিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন, কাঁচামাল সংরক্ষণ ও মজুতের বিষয়টিও অভিযানে ধরা পড়ে।


এসব অনিয়মের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


ভোক্তার অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19233
Page of