logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২২ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর জালাল উদ্দীন ও সেক্রেটারি দেলোয়ার লস্কর

চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২২ নভেম্বর ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর জালাল উদ্দীন ও সেক্রেটারি দেলোয়ার লস্কর

জকিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নতুন শুরা ও কর্মপরিষদ গঠন এবং সেক্রেটারিয়েট মনোনয়ন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে উপজেলা আমীরের দায়িত্ব পেয়েছেন মাওলানা জালাল উদ্দীন। সেক্রেটারি মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন লস্কর।


শনিবার (২১ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার রুকনদের পরামর্শক্রমে নতুন সেশনের নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।


নবগঠিত কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম রোকবানি চৌধুরী জাবেদ ও সরওয়ার হোসেন। এ ছাড়া সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন আবিদুর রহমান ও ডা. গোলাম কিবরিয়া।


দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রুকনদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন সেশনের শুরা, কর্মপরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে।


উল্লেখ্য, এর আগে গত ১৬ নভেম্বর সিলেট জেলা জামায়াতের দায়িত্বশীল সভায় ২০২৭–২০২৮ সেশনের জন্য মাওলানা জালাল উদ্দীনের নাম উপজেলা আমীর হিসেবে ঘোষণা করা হয়। তিনি রুকনদের প্রত্যক্ষ ভোটে পুনর্নির্বাচিত হন।


নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী দুই বছর জকিগঞ্জ উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19141
Page of