logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনারের, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান প্রেসক্লাব সভাপতির

বিএমজেএ সিলেটের নতুন সদস্য বরণ, ২০২৭ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
বিএমজেএ সিলেটের নতুন সদস্য বরণ, ২০২৭ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

সিলেট :


বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্যদের বরণ এবং ২০২৭ সালের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সিলেট নগরীর সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ উপলক্ষে বরণ ও মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ২০২৭ সালের নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


মনোনয়নপত্র বিতরণকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। এ প্রক্রিয়ায় নেতা নির্বাচন করাই প্রকৃত গণতন্ত্র চর্চা। তিনি আশা প্রকাশ করেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে।


নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, বর্তমান সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে সাংবাদিকদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা জরুরি, যাতে সাধারণ মানুষ কোনোভাবেই বিভ্রান্ত না হন।


বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ।


অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মো. কয়েছ আহমদ, রাজু আহমদ, অমিতা সিংহা, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, রুবেল আহমদ, শাহীন আলম, জাবেদ এমরান, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, আব্দুল মাজিদ, সাইদুর রহমান, হিমেল রায় জয় ও আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদরুর রহমান বাবর, জাবেদ আহমদ, সুলতান সুমন, সাইফুল ইসলাম ও আব্দুর রহমানসহ নতুন সাধারণ ও সহযোগী সদস্যদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।


নতুন সদস্যদের বরণ এবং নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19170
Page of