logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন

সিলেটের দুই উপজেলায় নতুন এসিল্যান্ডের যোগদান

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন
সিলেটের দুই উপজেলায় নতুন এসিল্যান্ডের যোগদান

সিলেট : সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন দুই কর্মকর্তা। তাঁরা হলেন কানাইঘাটের নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোহাম্মদ এবং জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম সরকার।


সোমবার (২৩ নভেম্বর) তাঁরা আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।


যোগদান উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন নবনিযুক্ত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় তিনি তাঁদের কর্মজীবনের নতুন অধ্যায়ে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় ভূমি ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। সাধারণ মানুষ যেন সহজে ও দ্রুত ভূমিসেবা পান, সে ক্ষেত্রে তাঁরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19167
Page of