logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ইয়াসমিন চৌধুরীর অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ আপসযোগ্য মামলার মীমাংসার আহ্বান

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ নভেম্বর ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন
বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট : দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি এবং আইন অনুযায়ী আপসযোগ্য মামলাগুলো আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ দেশের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।


দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান (মাসুদ মিয়া) মানববন্ধনে সভাপতিত্ব করেন। কামাল খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া।


মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখর আহমদ, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী লিয়াকত, সাংবাদিক আশিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সাংবাদিক শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, সার্জন টিভির সম্পাদক জুবের আহমদ সার্জন এবং ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী ও রাবেয়া বেগমসহ অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষকে বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এতে বিচারপ্রার্থীরা আর্থিক ক্ষতি ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন মামলা চলার কারণে অনেক ভুক্তভোগীর দুর্ভোগ আরও বাড়ছে।


বক্তারা ইয়াসমিন চৌধুরীর দায়ের করা অর্থ ও সম্পদ আত্মসাতের মামলাসহ দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান। পাশাপাশি যেসব মামলা আইন অনুযায়ী আপসযোগ্য এবং উভয় পক্ষ আপস-মীমাংসায় সম্মত, সেগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।


সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির পথ সহজ করা, মামলার দীর্ঘসূত্রতা কমানো এবং ভুক্তভোগীদের হয়রানি থেকে মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19166
Page of