logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে ১৯ বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে ভারতীয় মহিষ থেকে জিরা-চিনি, একদিনে ৭ লাখ টাকার পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৩:৩৬ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে ভারতীয় মহিষ থেকে জিরা-চিনি, একদিনে ৭ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, জিরা ও চিনি।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান পরিচালনা করে। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারুরঘাট নামক স্থানে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়।


এ ছাড়া ২০ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করা হয়।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19120
Page of