logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সিলেট :

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন, বিএসপি।


স্বাগত বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের প্রশংসা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দেশের দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা, দেশগঠনমূলক কর্মকাণ্ড এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন।


তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের সূচনা হয়। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।


অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সিলেট বিভাগের সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19126
Page of