logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন শাহীনা ইসলাম মুক্তি

বিএনপির প্রয়াত এমপির মেয়ে এনসিপির মহানগর নেতৃত্বে

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
বিএনপির প্রয়াত এমপির মেয়ে এনসিপির মহানগর নেতৃত্বে

অনলাইন ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তি।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঢাকা বিভাগ উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য হয়।


পরবর্তী সময়ে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।


এর মাধ্যমে বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে শাহীনা ইসলাম মুক্তি এনসিপির নারায়ণগঞ্জ মহানগর রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।


সূত্র: দৈনিক জনকণ্ঠ, ৯ নভেম্বর ২০২৬।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18769
Page of