logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ নভেম্বর ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাদাপাথর এক্সপ্রেস বাসে অভিযান, ৬৫ বোতল বিদেশি মদসহ আটক

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন
সাদাপাথর এক্সপ্রেস বাসে অভিযান, ৬৫ বোতল বিদেশি মদসহ আটক

সিলেট :

সিলেটে সাদাপাথর এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মদ বহনের অভিযোগে মহরম আলী (৪৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।


রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের খাদিমনগর এলাকার ধোপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।


আটক মহরম আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।


এসআরবি-৯, সিপিএসসি, সিলেট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথর এক্সপ্রেস বাসে করে মাদকদ্রব্যের একটি চালান সিলেট নগরীতে নিয়ে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ধোপাগুল পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালানো হয়।


তল্লাশির একপর্যায়ে মহরম আলীর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ও একটি স্কুলব্যাগ থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


এসআরবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহরম আলী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে এসব মদ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।


পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18786
Page of