চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৮ নভেম্বর ২০২৬
০১:০৬ পূর্বাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৭ জন
সিলেট : সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে মহানগরীর কোতোয়ালী মডেল থানা ও এয়ারপোর্ট থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
এসএমপির তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে ৫ জন এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18732
Page of