logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কী নিয়ে জরুরি বৈঠকে বসলেন সিলেট বিভাগের পুলিশ কর্মকর্তারা

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ নভেম্বর ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
কী নিয়ে জরুরি বৈঠকে বসলেন সিলেট বিভাগের পুলিশ কর্মকর্তারা

সিলেট : সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এসএমপি, সিলেট রেঞ্জ, এসআরবি-৯ এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিনিধিরা অংশ নেন।


সভায় সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিভিন্ন অপরাধপ্রবণতা চিহ্নিতকরণ এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা এবং সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া সিলেট বিভাগের সংশ্লিষ্ট বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।


সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18690
Page of