logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ নভেম্বর ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযান: ৪২ লাখ টাকার ভারতীয় মদসহ অবৈধ পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন
সিলেট সীমান্তে ১৯ বিজিবির অভিযান: ৪২ লাখ টাকার ভারতীয় মদসহ অবৈধ পণ্য জব্দ

সিলেট :

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর আনুমানিক বেলা ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।


এদিকে, ৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।


দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18757
Page of