logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
আদালত সাইদুলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

লাখাইয়ে গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
লাখাইয়ে গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

প্রতিনিধি: 

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো. সাইদুল (৪৫) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি গ্রামে কয়েক পুরিয়া গাঁজাসহ তাঁকে আটকের পর এ দণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল উপজেলার মোড়াকরি গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে সাইদুলকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


আদালত সাইদুলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপপরিদর্শক (এসআই) শাহ আলমসহ পুলিশের একটি দল।


এদিকে, লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন মহল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18398
Page of