logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ নভেম্বর ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৯০০ শিক্ষার্থী

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন
সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২ হাজার ৯০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে উৎসবমুখর পরিবেশে ফ্রিডম ট্যালেন্ট হান্ট-২০২৬-এর দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সিলেট সদর, সিলেট সিটি করপোরেশন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ২ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।


পরীক্ষা আয়োজক সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০৩ জন, সিলেট সদরের এয়ারপোর্ট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৪৩ জন এবং শাহ খুররম ডিগ্রি কলেজ কেন্দ্রে ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল হাজি কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৫৮ জন, বিন্নাকান্দি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৬২ জন এবং আমীর মিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


অন্যদিকে, কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র, থানা সদর প্রাথমিক বিদ্যালয় ও আল-ইহসান প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে সম্মিলিতভাবে ১ হাজার ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


ফ্রিডম ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. রইছ উদ্দিন বলেন, মেধাবী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে ফ্রিডম জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সহযোগী সংগঠন ফ্রিডম ট্যালেন্ট হান্টের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।


পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বলেন, সাতটি কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মোট ২ হাজার ৯০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


তিনি আরও বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ কেন্দ্রে ফ্রিডম জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে, যা ছিল একটি ব্যতিক্রমী উদ্যোগ।


এ সময় কোম্পানীগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, কেন্দ্র সচিব জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহসভাপতি আনোয়ার হোসেন সুমন, আব্দুল হামিদ, ফখর উদ্দিন এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।


আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব, মেধা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18462
Page of