logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
তিন মাস মেয়াদি কমিটি ঘোষণা, ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের উদ্যোগ

মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন ও সদস্য সচিব শাহাদাত

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন ও সদস্য সচিব শাহাদাত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের তিন মাস মেয়াদি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।


ঘোষিত কমিটিতে সোহিন আহমেদকে আহ্বায়ক ও শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও রুবেল আহমেদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন সুমন আহমেদ, মামুন আহমেদ ও সুমন আহমেদ।


কমিটিতে সুফিয়ান আহমেদ পাভেলকে মুখ্য সংগঠক, আল আমিন, মো. গোলাম কিবরিয়া ও ফারুক আহমেদকে সংগঠক এবং মাওলানা আব্দুল্লাহ সম্রাটকে মুখপাত্র করা হয়েছে।


এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মানিক আহমেদ, মাসুদ আহমেদ, লোকমান হোসেন, শাহীন আহমেদ, রাহি আহমেদ, রায়হান আহমেদ, আল আমিন, নাছির আহমেদ, জিয়াউর রহমান (মানিক), ফাহিম শাহ, আরিফ আহমেদ, নয়ন আহমেদ, মাহফুজ আহমেদ ও হাফিজ বিলাল আহমেদ।


কমিটি ঘোষণার বিষয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “গোয়াইনঘাটের প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে সব ইউনিয়নে কমিটি ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”


কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাকিব আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করছি। ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।”


সংশ্লিষ্টরা আশা করছেন, মধ্য জাফলং ইউনিয়নে নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকবিরোধী সামাজিক উদ্যোগ আরও জোরদার হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18354
Page of