logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট, ফাইনালে মুখোমুখি দুই দল

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট, ফাইনালে মুখোমুখি দুই দল

সিলেট :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে সিলেট পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এসএমপির চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—সদর বিভাগ, ট্রাফিক-সিটিএসবি-ডিবি ও প্রসিকিউশনের সমন্বয়ে গঠিত যৌথ দল, ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) এবং পিওএম বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সদর বিভাগের খেলোয়াড় হিসেবে নিজেও মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন।

এ ছাড়া এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রোববার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে।

ফাইনালে মুখোমুখি হবে ক্রাইম বিভাগ (উত্তর/দক্ষিণ) দল এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18349
Page of