logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ অক্টোবর ২০২৬ ০৩:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে দুপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চাইল পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:০২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:০২ অপরাহ্ন
জৈন্তাপুরে দুপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চাইল পুলিশ

জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্যান্ডেল বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে নুরুল হোসেনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18341
Page of