logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ অক্টোবর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দক্ষ জনশক্তি গড়ে তুলতে ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ

ক্যারিয়ার গড়তে দক্ষতার বিকল্প নেই: গোলজার আহমদ হেলাল

চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ অক্টোবর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
ক্যারিয়ার গড়তে দক্ষতার বিকল্প নেই: গোলজার আহমদ হেলাল

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেছেন, ক্যারিয়ার গড়তে দক্ষতার কোনো বিকল্প নেই। সফল হতে হলে যেকোনো পেশা বা কাজে দক্ষতা অর্জন করতে হবে। শুধু পুঁথিগত, গ্রন্থগত কিংবা তাত্ত্বিক শিক্ষা নয়, বাস্তব জীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান, কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রায়োগিক শিক্ষা অপরিহার্য।


বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর কুমারপাড়া-শাহী ঈদগাহ রোডে অবস্থিত Bangladesh Coffee Academy Sylhet Branch আয়োজিত প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিষ্ঠানের পরিচালক ডা. আব্দুল্লাহ আল জাবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক মো. আলী হায়দার সিদ্দিকী মিদুল।


প্রধান অতিথির বক্তব্যে গোলজার আহমদ হেলাল আরও বলেন, বাংলাদেশের অন্যতম মৌলিক সমস্যা হলো সৎ ও দক্ষ জনশক্তির অভাব। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে তারা জনসম্পদে পরিণত হবে। এ ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ-তরুণীরা কখনো পরাজিত হয় না; তাদের কাছে সাফল্য এসে ধরা দেয়।


তিনি বলেন, Bangladesh Speciality Coffee Academy Sylhet Branch সিলেটের একটি বৃহৎ কফি প্রশিক্ষণ একাডেমি। এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা দেশে-বিদেশে সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


কফির ঐতিহ্য ও বিশ্বজুড়ে এর স্বতন্ত্র অবস্থানের কথা উল্লেখ করে গোলজার আহমদ হেলাল বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দেশে কিংবা বিদেশে কর্মজীবনকে টেকসই করতে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। এ ধরনের ভালো উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18295
Page of