logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
২০২৬-২০২৮ মেয়াদের নেতৃত্বে সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ অক্টোবর ২০২৬ ১১:২১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।


বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন এবং সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য বিলাল উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।


অনুষ্ঠানে বক্তারা গোয়াইনঘাট প্রেসক্লাবের অতীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার জনকল্যাণমূলক সংবাদ প্রকাশে প্রেসক্লাব আরও গতিশীল ভূমিকা পালন করবে।


নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। জাতির কল্যাণে সাংবাদিকতার ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18275
Page of