চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০১ অক্টোবর ২০২৬
১১:৪২ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে রাজ দরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
সিলেট :
সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজ দরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত এ মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৩৮ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রাজ দরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: সিলেট জেলা প্রশাসন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17951
Page of